ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় শিশুর মৃত্যুর পর হাসপাতালে হামলার ঘটনা, আহত চার চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৫:১৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৭২ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে রাফি (৩) নামে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী চিকিৎসকসহ চার জনের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। হামলার সময় হাসপাতালে চিকিৎসকের কক্ষ ভাঙচুর করা হয়।

মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাব্বির হোসেনের ছেলে রাফি পানিতে পড়ে যায়। স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি চিকিৎসকের কক্ষে ঢুকে অসদাচরণ করেন এবং হাসপাতালের ১১ নম্বর মেডিক্যাল অফিসারের কক্ষ ভাঙচুর করেন। এ ঘটনায় ডা. মোছা. রিয়াজুল জান্নাত, উপসহকারী মেডিক্যাল অফিসার আব্দুস সামাদসহ চার জন আহত হন। হামলাকারীরা পরে ঘটনাস্থল ত্যাগ করেন।

শিশুর বাবা সাব্বির আহাম্মেদ বলেন, চিকিৎসক রাফিকে পরীক্ষা করার পর দীর্ঘ সময় কিছু না বলায় তারা ক্ষুব্ধ হন। মিরপুর থানার ওসি জানান, শিশুটির মৃত্যু হাসপাতালে নিয়ে আসার আগেই হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এদিকে, ঘটনার সঙ্গে স্থানীয় বিএনপির একজন নেতার ছেলে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ায় শিশুর মৃত্যুর পর হাসপাতালে হামলার ঘটনা, আহত চার চিকিৎসক

আপলোড সময় : ০৫:১৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬