ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

  • আপলোড সময় : ০৯:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মানবিক সংকট সৃষ্টি হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে এবং ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান টম ফ্লেচার জানান, নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেছেন, উদ্ধার অভিযান চলমান থাকায় মৃত ও আহতের সংখ্যা বাড়ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরাঞ্চল।

সরকারি হিসাব অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে অন্তত ২০০ জন জীবিত অবস্থায় আটকা রয়েছেন। ভারী উদ্ধার সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ ধীরগতিতে চলছে, যা স্বজনদের উদ্বেগ ও হতাশা বাড়াচ্ছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা উদ্ধার তৎপরতা শুরু করেছে। স্পেন, এল সালভাদর, সুইজারল্যান্ড, কলম্বিয়া ও মেক্সিকোসহ ১৭টি দেশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ত্রাণ কার্যক্রম সমন্বয়ের জন্য কারাকাসে পৌঁছেছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। ভূতাত্ত্বিকদের মতে, ভেনেজুয়েলার উত্তর উপকূল ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

আপলোড সময় : ০৯:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬