ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তুরাগ নদীতে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসছে খবর ভিত্তিহীন: পুলিশ

  • আপলোড সময় : ০৯:৩৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ২০৪ বার পড়া হয়েছে

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে 'তুরাগ নদীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসছে' শিরোনামে প্রচারিত তথ্য ভিত্তিহীন। শনিবার (২৭ জুন) এক বার্তায় পুলিশ এ তথ্য প্রকাশ করে।

পুলিশ জানায়, প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, একটি মহল আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার চেষ্টা করছে। পুলিশ এ ধরনের বিভ্রান্তি ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুত।

পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে, যদি কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তুরাগ নদীতে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসছে খবর ভিত্তিহীন: পুলিশ

আপলোড সময় : ০৯:৩৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬