শিরোনাম :
বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: মঈন খান
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ০৪:১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান জানিয়েছেন, বাংলাদেশ-জাপানের ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে সরকার কাজ করছে। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা দিয়েছে জাপান।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউটে জাপানে দক্ষ শ্রমিক প্রেরণ বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে নবীনদের সংখ্যা বেশি এবং জাপানে প্রবীণদের আধিক্য রয়েছে। ফলে দেশটিতে বাংলাদেশের শ্রমিকদের কর্মসংস্থান হলে দুই দেশই অর্থনৈতিক ও সামাজিকভাবে উপকৃত হবে।
এ সময় তিনি জানান, প্রয়োজনে দেশে জাপানিজ ভাষা শিক্ষার বিশেষ প্রতিষ্ঠান খোলা হবে।

























