ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল-জাপান ম্যাচের রেফারি হিসেবে দায়িত্ব পেলেন বিতর্কিত মারিয়ানি

  • আপলোড সময় : ০৪:৪০:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ পর্বের ব্রাজিল-জাপান ম্যাচের চূড়ান্ত রেফারি প্যানেল ঘোষণা করেছে ফিফা। ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানি প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন, সহকারী হিসেবে থাকবেন দানিয়েল বিন্দোনি এবং আলবার্তো তেগোনি।

ম্যাচটি সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে। চতুর্থ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার, এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন স্টিফেন ডি আলমেইদা।

মারিয়ানি ইতালির একমাত্র রেফারি হিসেবে এই বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছেন। তিনি গ্রুপ পর্বে সৌদি আরব-উরুগুয়ে এবং কলম্বিয়া-ডিআর কঙ্গো ম্যাচ পরিচালনা করেছেন। তবে তার ক্যারিয়ারে বিতর্কিত সিদ্ধান্তের জন্য সমালোচনার মুখে পড়েছেন।

২০২৪ সালে সিরি ‘আ’তে নাপোলি-ইন্টার ম্যাচে বিতর্কিত পেনাল্টি দেওয়ার পর সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে। ২০২১ সালে ইন্টার ও য়্যুভেন্তাসের ম্যাচে পেনাল্টি দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ ইন্টার ফুটবলাররা মারিয়ানিকে ঘিরে ধরেছিলেন। তবে কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে সফলতার জন্য ফিফা তার ওপর আবারও আস্থা রেখেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ব্রাজিল-জাপান ম্যাচের রেফারি হিসেবে দায়িত্ব পেলেন বিতর্কিত মারিয়ানি

আপলোড সময় : ০৪:৪০:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬