ঢাকা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২

  • আপলোড সময় : ০৪:৫০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে সাঈদ আবদুল্লাহ সিয়াম (২২) নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) ভোর ৫টার দিকে চৌদ্দগ্রাম পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের মো. এনামুল হকের ছেলে।

ঘটনার পর পুলিশ প্রেমিকা নাঈমা জাহান (১৫) এবং নিহত সিয়ামের বন্ধু আরিয়ান খান মাহিদ (২২)কে আটক করেছে। নাঈমা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের বাসিন্দা মৃত আবদুল জলিল মৃধার মেয়ে। আরিয়ান চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে সিয়াম ও নাঈমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নাঈমা জানিয়েছে, তারা ঢাকায় একাধিকবার রাত্রিযাপন করেছে। সম্প্রতি নাঈমা অন্তঃসত্ত্বা হলে সিয়াম তার গর্ভস্থ সন্তান নষ্ট করে। বিয়ের জন্য চাপ দিলে সিয়াম টালবাহানা শুরু করে। রোববার রাতে নাঈমা সিয়ামের বাড়িতে পৌঁছালে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

বাগবিতণ্ডার এক পর্যায়ে নাঈমা সিয়ামের পেটে ছুরি দিয়ে আঘাত করে। সিয়ামের চিৎকারে স্থানীয়রা এসে নাঈমা ও আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেয়। চৌদ্দগ্রাম থানার ওসি আরিফুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং ছুরিটি জব্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈমা হত্যার কথা স্বীকার করেছে। ঘটনাটি গুরুত্বসহ তদন্ত করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২

আপলোড সময় : ০৪:৫০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬