ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব নিয়োগ

  • আপলোড সময় : ০৫:১৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। তিনি এনবিআরের কর প্রশাসনের সদস্য এবং বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন। সোমবার (২৯ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন এবং বিসিএস পরীক্ষায়ও তার ব্যাচে প্রথম হন।

কর্মজীবনে তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়মের বেশ কয়েকটি অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব নিয়োগ

আপলোড সময় : ০৫:১৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬