ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

  • আপলোড সময় : ০৬:৩০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে ভোটার হতে এসে মোহাম্মদ মাসুদ (১৯) নামে এক রোহিঙ্গা যুবক আটক করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে গৌরীপুর নির্বাচন অফিসে এই ঘটনা ঘটে। মাসুদ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৮-ই ব্লকের বাসিন্দা।

নির্বাচন কার্যালয়সূত্রে জানা যায়, মাসুদ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও তার নামের সঙ্গে বাবার নাম ও ঠিকানা ভিন্ন ছিল। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফাওজুল কবীর খান জানান, মাসুদের কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। তিনি বাংলা বলতে পারলেও লিখতে পারছিলেন না। তার দেওয়া ঠিকানায় খোঁজ নিয়ে জানা যায়, ওই নামে কেউ নেই।

মাসুদ বলেন, তাকে ভোটার আইডি কার্ড করার জন্য ১ লাখ টাকায় কদ্দুছ অথবা কবীর নামে একজন দালাল নিয়ে এসেছে। তিনি ১০ হাজার টাকা অগ্রিম দিয়েছেন এবং বাকী টাকা আইডি কার্ড পেলে দেবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, আইনানুগ প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ময়মনসিংহে ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

আপলোড সময় : ০৬:৩০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬