ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় মাকে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপলোড সময় : ০২:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে মাকে হত্যা করার অভিযোগে মো. আবু বক্কর ছিদ্দিক (৪৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। মঙ্গলবার (৩০ জুন) কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাবরিনা নার্গিস এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ১১ অক্টোবর চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে মাদকের টাকা না পাওয়ায় আবু বক্কর সিদ্দিক তার ৮০ বছর বয়সী মায়ের ওপর হামলা চালান। তিনি জোহরের নামাজের সময় সেজদারত অবস্থায় মাকে কুড়াল দিয়ে হত্যা করেন।

ঘটনার পর স্থানীয়রা আবু বক্করকে আটক করে পুলিশে সোপর্দ করেন। চৌদ্দগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের বড় ছেলে মাওলানা আবুল কাশেম বাদী হয়ে ছোট ভাই আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মো. নাসের ২০২১ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষীদের সাক্ষ্য ও আলামত পর্যালোচনা করে আদালত মঙ্গলবার এ রায় প্রদান করে। রায় ঘোষণার পর মামলার বাদী মাওলানা আবুল কাশেম সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লায় মাকে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

আপলোড সময় : ০২:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬