ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে প্রতিবন্ধী যুবককে নির্যাতনে মৃত্যু, মামলা হত্যা হিসেবে রূপান্তরিত হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৩:০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

নড়াইল সদর উপজেলায় চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবক মো. আনোয়ার হোসেন (৩১) গাছে বেঁধে নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মারা যান।

নিহত আনোয়ার হোসেন সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে এবং মানসিক প্রতিবন্ধী ছিলেন। পরিবারের সদস্যদের দাবি, আনোয়ার ২৪ জুন সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরের দিন ২৫ জুন খবর আসে যে তিনি গুরুতর আহত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি আছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের মালোপাড়া এলাকার কয়েকজন যুবক আনোয়ারকে চুরির অভিযোগে ধরে নিয়ে যায় এবং তাকে একটি গাছের সাথে বেঁধে রাতভর মারধর করে। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আনোয়ারের মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুন্ডু জানিয়েছেন, চুরির অভিযোগে যুবককে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে, যা এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নড়াইলে প্রতিবন্ধী যুবককে নির্যাতনে মৃত্যু, মামলা হত্যা হিসেবে রূপান্তরিত হবে

আপলোড সময় : ০৩:০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬