ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৭:১৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের প্রেক্ষাপটে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা দিয়েছেন। তিনি তুরস্কের রাজধানী আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনে এ কথা বলেন।

ট্রাম্প জানান, তিনি অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের নির্দেশ দিয়েছেন এবং ন্যাটোতে স্পেনকে ‘ভয়ানক অংশীদার’ হিসেবে উল্লেখ করেন।

গত মার্চে স্পেন যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে নিজেদের দেশে অবস্থিত যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি এবং মার্কিন যুদ্ধবিমানের জন্য আকাশসীমাও বন্ধ করে দেয়। এই ঘটনার পর ট্রাম্পের এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শীর্ষ সম্মেলনে ট্রাম্প ইরানের সঙ্গে আগের সমঝোতা চুক্তি নিয়েও কথা বলেন এবং বলেন, "আমার ধারণা, ইরানের সঙ্গে সমঝোতা স্মারকটি এখন শেষ হয়ে গেছে।"

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ হামলায় ইরানের ৮০টি নির্দিষ্ট স্থাপনায় আঘাত হানা হয়েছে, যার মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা অন্তর্ভুক্ত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ট্রাম্পের স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা

আপলোড সময় : ০৭:১৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬