ঢাকা ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় ম্যাক্রোঁর হোটেলের কাছে বিস্ফোরণ, আহত কয়েকজন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৪:০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সিরিয়া সফরের সময় রাজধানী দামেস্কে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ যে হোটেলে অবস্থান করছেন, তার কাছাকাছি এলাকায় এই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

একজন প্রত্যক্ষদর্শী জানান, দামেস্কে আকস্মিক বিস্ফোরণের শব্দে চারদিক কেঁপে ওঠে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। ম্যাক্রোঁ সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল-শারাসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে দামেস্কে অবস্থান করছেন।

নিরাপত্তা সূত্রটি আরো জানায়, দামেস্কে ম্যাক্রোঁর অবস্থান করা হোটেলের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। সিরিয়ার স্থানীয় কিছু সূত্র থেকে জানা গেছে, দামেস্কে অবস্থিত পর্যটন মন্ত্রণালয়ের সদর দপ্তরেও একটি বিস্ফোরণ ঘটেছে, যার ফলে কয়েকজন আহত হয়েছেন।

সিরিয়ার সংবাদমাধ্যম ‘আল-ইখবারিয়া’ জানিয়েছে, দামেস্কজুড়ে বিস্ফোরণের খবর ছড়ানোর সময় প্রেসিডেন্ট প্রাসাদে ম্যাক্রোঁকে স্বাগত জানাচ্ছিলেন আহমদ আল-শারা। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ভবন ‘এলিসি প্যালেস’ জানিয়েছে, আল-শারার সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ম্যাক্রোঁ নিজে কোনো বিস্ফোরণের শব্দ শোনেননি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিরিয়ায় ম্যাক্রোঁর হোটেলের কাছে বিস্ফোরণ, আহত কয়েকজন

আপলোড সময় : ০৪:০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬