খামেনির শেষ বিদায় উপলক্ষে ইরানের আকাশসীমা বন্ধ থাকবে
- আপলোড সময় : ১১:০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান আগামী সোমবার, ৬ জুলাই, আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখবে। দেশটির শিক্ষার্থীদের বার্তা সংস্থা ইসনা এ তথ্য জানিয়েছে।
রোববার, ৫ জুলাই, জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠানের সময় বিমান চলাচল স্বাভাবিক ছিল। তবে সোমবার তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে জনসাধারণের শোকানুষ্ঠানের কারণে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।
মঙ্গলবার, ৭ জুলাই, থেকে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে, তবে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর কিছু সময় বন্ধ থাকবে।
এছাড়া, ৯ জুলাই চূড়ান্ত দাফন অনুষ্ঠান উপলক্ষে উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদের আকাশসীমাও বন্ধ থাকবে এবং শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত থাকবে। ৭ ও ৮ জুলাই ইরানের অন্যান্য অঞ্চলে বিমান চলাচল স্বাভাবিক থাকবে, তবে মাশহাদগামী ফ্লাইটগুলো পরিচালিত হবে না।

























