ঢাকা ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে: ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৩:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে দলটি আবারও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উল্লেখ করেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

তিনি বলেন, আইসিটি থেকে জানানো হয়েছে যে তদন্ত চলছে এবং সে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিচারে যদি দেখা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, তাহলে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবেন।

সাম্প্রতিক সময়ে তুরাগে ঘটে যাওয়া অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনাকে ‘কখনোই গ্রহণযোগ্য নয়’ উল্লেখ করে ডা. জাহেদ বলেন, এসব ঘটনার সঙ্গে কেউ জড়িত আছে কি না, তা সরকার তদন্ত করবে। বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে, নিহতরা পালানোর চেষ্টা করছিলেন এবং সে ধরনের পরিস্থিতিতেই ঘটনাগুলো ঘটেছে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তাদের জীবনও মূল্যবান এবং প্রত্যেকের প্রতি আহ্বান জানানো হয়, রাষ্ট্রের আইন মেনে চলুন।

ডা. জাহেদ আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগের নৈতিক শক্তি নেই এবং অর্থের জোরে বড় ধরনের কিছু করার সক্ষমতাও তাদের নেই। ভারত সরকারকে দলটির কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রীয় পর্যায়ে জানানো হয়েছে এবং ভবিষ্যতেও জানানো হবে।

তিনি আরও জানান, আওয়ামী লীগের অনেক নেতা বিভিন্ন মামলায় আসামি এবং অনেকে দণ্ডপ্রাপ্ত। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার নিয়মিত উদ্যোগ অব্যাহত রেখেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে: ডা. জাহেদ

আপলোড সময় : ০৩:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬