ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানালেন মিশরের কোচ হোসাম হাসান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ২৩৩ বার পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আলোচনায় এসেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগেও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

সোমবার (৬ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই নিয়ে কথা বলতে গিয়ে হোসাম হাসান ফিলিস্তিন প্রসঙ্গ তোলেন। তিনি গাজায় চলমান মানবিক সংকট ও ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে প্রায় চার মিনিট কথা বলেন। তার বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকরা করতালির মাধ্যমে সমর্থন জানান।

হাসান বলেন, ‘পৃথিবীতে যদি এমন কেউ থাকে, যে ফিলিস্তিনিদের জন্য অনুভব করে না, তাহলে সে মানুষই নয়। সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোক না কেন।’ তিনি আরও বলেন, ‘কোনো প্রাণীর ওপর নির্যাতন হলে বিশ্বজুড়ে প্রতিবাদ হয়, অথচ হাজার হাজার মানুষের মৃত্যু যেন এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।’

গাজায় চলমান মানবিক সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমি আরব হওয়ার আগে একজন মানুষ। ফুটবলের মাধ্যমে আমার বার্তা একটাই, ফিফা যেমন পারস্পরিক সম্মানের কথা বলে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারও সম্মান করা উচিত।’

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ষোলোয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। জয় পেলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে আফ্রিকার দেশটি। শক্তিশালী প্রতিপক্ষকে ভয় পাচ্ছেন না বলেও জানান হাসান। তিনি বলেন, ‘আমরা জানি, বিশ্বচ্যাম্পিয়ন এবং ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির বিপক্ষে খেলতে যাচ্ছি। কিন্তু আমরা তাদের ভয় পাই না।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানালেন মিশরের কোচ হোসাম হাসান

আপলোড সময় : ০১:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬