ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোহেল তাজের আহ্বান: শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৭:১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।

ভিডিওতে সোহেল তাজ বলেন, "প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দয়া করে ফিরে আসুন। বাংলাদেশের জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।" তিনি রাজধানীর সাবেক গণভবন, বর্তমানে জুলাই ৩৬ জাদুঘরের সামনে গাড়িতে অবস্থান করছিলেন।

সোহেল তাজ আরও বলেন, "আজকে ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার। এখানে প্রচুর মানুষ জাদুঘরটি দেখতে এসেছেন। বাংলাদেশের সকল মানুষ প্রত্যক্ষদর্শী বা স্বচক্ষে যে গণহত্যা দেখেছিল, এই গণভবন থেকে সেটা পরিচালনা করা হয়েছিল।"

তিনি উল্লেখ করেন, "এখন প্রশ্ন হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি যে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি দলবল নিয়ে বাংলাদেশে ফেরত আসবে। আমি মনে করি এই জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।"

ভিডিওতে জাদুঘরের সামনে দর্শনার্থীদের ভিড়ের দৃশ্য তুলে ধরে সোহেল তাজ বলেন, "এখানে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ লাইন দিয়ে অপেক্ষা করছে।" সবশেষে তিনি শেখ হাসিনার উদ্দেশে বলেন, "বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আসেন।"

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সোহেল তাজের আহ্বান: শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হন

আপলোড সময় : ০৭:১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬