খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মারুফ কামাল খানের খোলা চিঠি
- আপলোড সময় : ০১:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে খোলা চিঠি লিখেছেন সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। শনিবার সকালে প্রকাশিত এই চিঠিতে তিনি খালেদা জিয়ার দেশপ্রেম, রাজনৈতিক সংগ্রাম এবং জনগণের প্রতি তার অবদান তুলে ধরেছেন।
মারুফ কামাল খান চিঠিতে উল্লেখ করেন, খালেদা জিয়া বাংলাদেশের প্রতি তার দায়বদ্ধতা জীবনের শেষ সময় পর্যন্ত পালন করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের বাইরে আর কোথাও আমার কোনো ঠিকানা নেই’—এই কথার মাধ্যমে খালেদা জিয়ার দেশপ্রেমের পরিচয় ফুটে ওঠে।
চিঠিতে খালেদা জিয়াকে দেশের মানুষের কণ্ঠস্বর এবং প্রতিবাদের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়। মারুফ কামাল খান বলেন, ‘আপনি ছিলেন দুঃখদীর্ণ বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর, প্রতিবাদে ঝলসে ওঠা চেতনার অগ্নিশিখা।’
তিনি আরও বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, তারা আজ কোথায় আছে, আর খালেদা জিয়া আজও স্বমহিমায় উদ্ভাসিত। মারুফ কামাল খান তার চিঠির শেষে খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনার পুণ্যস্মৃতির প্রতি আমার সকৃতজ্ঞ অজস্র অভিবাদন।’
























