ঢাকা ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে ১১ দলীয় জোটের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনীত করতে আজ রোববার দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠকে বসেছেন ১১ দলীয় জোটের নেতারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার ও ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

জোটের শীর্ষ নেতারা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করছেন।

বৈঠকে আরো উপস্থিত হয়েছেন এমডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী।

জোটসংশ্লিষ্ট নেতাদের উপস্থিতিতে বৈঠকে মূলত রাষ্ট্রপতি নির্বাচনে কাকে প্রার্থী করা হবে, সে বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

জোটের দলগুলোর মতামতের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে ১১ দলীয় জোটের বৈঠক

আপলোড সময় : ০১:০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬