ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া বলটির দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:১৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ২১১ বার পড়া হয়েছে

১৯৮৬ সালে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলে ডিয়েগো ম্যারাডোনা একটি স্মরণীয় গোল করেন, যা ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত। এই গোলের জন্য ব্যবহৃত বলটি চলতি মাসে যুক্তরাষ্ট্রে নিলামে উঠতে যাচ্ছে।

টেক্সাসের নিলামকারী প্রতিষ্ঠান ‘হেরিটেজ অকশনস’ ২১ থেকে ২৩ আগস্ট এই নিলামের আয়োজন করবে। প্রতিষ্ঠানটির আশা, বলটির দাম আট অঙ্কে, অর্থাৎ কমপক্ষে ১ কোটি ডলারে (প্রায় ১২৩ কোটি টাকা) পৌঁছাবে। নিলামে বলটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৫ লাখ ডলার, যা প্রায় ৩০ কোটি ৯৪ লাখ টাকা।

হেরিটেজ অকশনস-এর ক্রীড়া বিভাগের সহসভাপতি ড্যান ইমলার জানিয়েছেন, এটি ফুটবল ইতিহাসে সবচেয়ে স্মরণীয় বল হতে পারে। তিনি উল্লেখ করেছেন যে, ওই ম্যাচে ম্যারাডোনার দ্বিতীয় গোলটিও এই বল দিয়েই হয়েছিল।

১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনা দুটি গোল করেন। প্রথম গোলটি ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত, এবং দ্বিতীয় গোলটি ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে পরিচিত।

ম্যারাডোনা যে জার্সি পরেছিলেন, সেটিও পরে নিলামে ৯৩ লাখ ডলারে বিক্রি হয়, যা ফুটবলে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া জার্সির রেকর্ড।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া বলটির দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা

আপলোড সময় : ০৬:১৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬