শিরোনাম :
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি: ‘চোখের বদলে চোখ’ নীতি
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ১১:০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার (২২ জুলাই) দেশটির ভূখণ্ডে যেকোনো ধরনের সামরিক আক্রমণের জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি বার্তায় এই প্রতিরোধ নীতির কথা তুলে ধরেন।
আরাগচি বলেন, "আমাদের প্রতিরক্ষা নীতি একেবারেই পরিষ্কার- চোখের বদলে চোখ।" তিনি উল্লেখ করেন যে, ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসন ওয়াশিংটন বা অন্য যেকোনো পক্ষের জন্য একটি শক্তিশালী প্রতিক্রিয়া ডেকে আনবে।
এছাড়া, তিনি সতর্ক করে দেন যে, যারা এই ধরনের বিমান বা সামরিক হামলায় সাহায্য বা সমর্থন জোগাবে, তারা তেহরানের সামরিক বাহিনীর জন্য 'বৈধ লক্ষ্যবস্তু' হিসেবে গণ্য হবে।

























