ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী ও বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৭:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

বিদায়ী নৌবাহিনী প্রধানের কর্মজীবনের সাফল্য এবং বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য তার নেতৃত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

এছাড়া, বিদায়ী নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। সাক্ষাতের পর প্রধানমন্ত্রী বিদায়ী নৌ প্রধানকে নিয়ে মধ্যাহ্নভোজ করেন।

এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই নৌ বাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালের ১ জুলাই কমিশন লাভ করেন এবং দীর্ঘ চাকরি জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী ও বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

আপলোড সময় : ০৭:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬