ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সফরের জন্য চট্টগ্রামে সিডিএ’র প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৫:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ২১২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর উপলক্ষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। রোববার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী সফরকে নির্বিঘ্ন ও সুন্দর করতে নগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন সিডিএ’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

চেয়ারম্যান গত এক সপ্তাহে সিডিএ’র আওতাধীন বিভিন্ন প্রকল্প এলাকায় একাধিকবার পরিদর্শন করেন। এ সময় অসম্পন্ন কাজ দ্রুত শেষ করা, সড়ক ও স্থাপনার সৌন্দর্যবর্ধন, রং করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সিডিএ’র সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দৃশ্যমান উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে রং, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত শেষ করা হচ্ছে।

চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে চট্টগ্রামকে সবুজ, নান্দনিক, টেকসই ও পরিকল্পিতভাবে সাজানোর দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর সফরকে সুন্দর ও সফল করতে সিডিএ’র পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, অবশিষ্ট সৌন্দর্যবর্ধনের কাজ রাতের মধ্যেই সম্পন্ন হবে। প্রধানমন্ত্রীর সফরের সঙ্গে সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গতি ও গুণগত মান নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সফরের জন্য চট্টগ্রামে সিডিএ’র প্রস্তুতি সম্পন্ন

আপলোড সময় : ০৫:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬