মোজতবা খামেনির ভিডিও প্রকাশ, সুস্থ অবস্থায় দেখা গেলেন
- আপলোড সময় : ১২:০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি। ভিডিওটি প্রকাশের মাধ্যমে স্বাস্থ্য নিয়ে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।
গত ফেব্রুয়ারিতে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকে মোজতবাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। প্রকাশিত ভিডিওতে ৫৬ বছর বয়সী মোজতবাকে সুস্থ অবস্থায় দেখা যায়, যেখানে তিনি তার আশপাশের মানুষের সঙ্গে কথা বলছেন।
ভিডিওটি কখন ধারণ করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি। তবে গত ২৮ ফেব্রুয়ারির হামলায় তিনি মুখে ও পায়ে মারাত্মক আঘাত পেয়েছিলেন বলে জানা গেছে।
এর আগে ২০ মার্চ রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবি-ও মোজতবা খামেনির একটি ভিডিও শেয়ার করেছিল, যেখানে তার ধর্মীয় বিজ্ঞান শিক্ষার বিষয়বস্তু ছিল।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, বর্তমানে মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ করা কঠিন। তবে তিনি তার সঙ্গে ফলপ্রসূ বৈঠক করার কথা উল্লেখ করেছেন।
























