বরিশালে চুরির চেষ্টা, কচুরিপানার নিচে লুকিয়ে থেকেও ধরা পড়লেন চোর
- আপলোড সময় : ০৫:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
বরিশালের গৌরনদী উপজেলায় চুরির চেষ্টা করে গ্রামবাসীদের ধাওয়ার মুখে কচুরিপানার নিচে আত্মগোপন করা সুজন হাওলাদার (৩২) গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয়রা তাকে খুঁজে বের করেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামে ইউনুস হাওলাদারের দোকানে চুরির চেষ্টা করেন সুজন। স্থানীয়দের চিৎকারে তিনি দোকানের পাশের খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়ে পড়েন। প্রায় সাড়ে তিন ঘণ্টা পানির নিচে থাকার পর তাকে আটক করা হয়।
দীর্ঘ সময় পানিতে থাকার কারণে সুজন অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, মানবিক কারণে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বড় ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ঘটনাটি সম্পর্কে থানায় কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

























