ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ উদ্ভাবকদের প্রতি সরকারের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:১৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।

রোববার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে আন্তর্জাতিক পর্যায়ের আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, বিজয়ী দলের সদস্যরা বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ের এই সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে সরকারের সহযোগিতার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। সরকার স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এমআইএসটির শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন।

প্রধানমন্ত্রী জানান, রোবটটির প্রযুক্তিগত উন্নয়ন ও বাণিজ্যিকীকরণের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে। তিনি দেশের অর্থনীতিকে গতিশীল করার জন্য বিভিন্ন খাতকে শক্তিশালী করার ওপর জোর দেন।

উল্লেখ্য, কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে গত ২৩ থেকে ২৯ জুন অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল বিশ্বচ্যাম্পিয়ন হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তরুণ উদ্ভাবকদের প্রতি সরকারের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ০৯:১৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬