ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গার্দিওলার ‘না’তে ইতালির কোচ হওয়ার দৌড়ে এগিয়ে পিরলো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১১:০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

ইতালির জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর ফুটবল থেকে কিছুদিন দূরে থাকার সিদ্ধান্তে অনড় থাকায় তিনি আজ্জুরিদের ডাগআউটে বসতে রাজি হননি।

গার্দিওলা টানা ১০ বছর ম্যানচেস্টার সিটির কোচ ছিলেন এবং তার অধীনে ক্লাবটি ২০টি শিরোপা জিতেছে। গত মৌসুম শেষে দায়িত্ব ছাড়ার পর তিনি ফুটবল থেকে দূরে থাকার ইচ্ছা প্রকাশ করেন। ইতালি সম্প্রতি গার্দিওলাকে জাতীয় দলের দায়িত্বে আনতে আগ্রহী হয়ে ওঠে।

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জোভান্নি মালাগো জানিয়েছেন, গার্দিওলার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। তবে গার্দিওলা শেষ পর্যন্ত প্রস্তাবে 'না' বলে দেন।

এফআইজিসি গার্দিওলাকে 'ব্ল্যাঙ্ক চেক' দেওয়ার প্রস্তুতি নিয়েছিল এবং ইতালিয়ান ফুটবলের কাঠামো পুনর্গঠনের পূর্ণ স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি ছিল।

বর্তমানে ইতালির নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন সাবেক তারকা আন্দ্রেয়া পিরলো। তিনি বর্তমানে দুবাইভিত্তিক ক্লাব ইউনাইটেড এফসির দায়িত্বে আছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গার্দিওলার ‘না’তে ইতালির কোচ হওয়ার দৌড়ে এগিয়ে পিরলো

আপলোড সময় : ১১:০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬