ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি, বিশ্বকাপ দর্শকদের মধ্যে ১৭৫ আবেদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৫:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

কানাডায় ফিফা বিশ্বকাপ ম্যাচ দেখতে গিয়ে ১০ জন বাংলাদেশিসহ মোট ১৭৫ জন দর্শনার্থী রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। কানাডার অভিবাসন ও শরণার্থীবিষয়ক সংস্থা ‘ইমিগ্রেশন, রিফ্যুজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা’ (আইআরসিসি) এই তথ্য প্রকাশ করেছে।

গত জুন ও জুলাইয়ে কানাডার টরন্টো এবং ভ্যানকুভারে ফিফা বিশ্বকাপের ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা উপভোগ করার জন্য প্রায় ২৬ হাজার নাগরিককে ভিসা দিয়েছিল কানাডা সরকার। তবে, বিশ্বকাপের অংশ নেওয়া খেলোয়াড় বা দলের স্টাফরা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন কি না, সে বিষয়ে আইআরসিসি কিছু জানায়নি।

পরিসংখ্যান অনুযায়ী, কানাডায় সবচেয়ে বেশি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন ঘানার নাগরিকরা, যেখানে ২৫ জন আবেদন করেছেন। এছাড়া মিসর ও কলম্বিয়ার ১৫ জন করে নাগরিকও রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

আইআরসিসির তথ্য অনুযায়ী, ২০ জুলাই পর্যন্ত ২৬ হাজার ১১১ জনের মধ্যে ১৭৫ জন রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা দিয়েছেন। উল্লেখ্য, বিদেশে খেলতে গিয়ে খেলোয়াড়দের পালিয়ে রাজনৈতিক আশ্রয় চাওয়ার শঙ্কায় ইরিত্রিয়ার ফুটবল ফেডারেশন পুরুষ দলকে বাছাইপর্ব থেকে প্রত্যাহার করে নিয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি, বিশ্বকাপ দর্শকদের মধ্যে ১৭৫ আবেদন

আপলোড সময় : ০৫:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬