যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত: জামায়াত মিডিয়া উইংয়ের দাবি
- আপলোড সময় : ০৬:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ২৪১ বার পড়া হয়েছে
যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে আক্রান্ত। তিনি ভারতের হায়দরাবাদসহ বাংলাদেশে বিভিন্ন মনোরোগ বিশেষজ্ঞের কাছে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এ তথ্য জানান। জামায়াত মিডিয়া উইংয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে এই তথ্য প্রকাশ করা হয়।
জামায়াত মিডিয়া উইংয়ের স্ট্যাটাসে বলা হয়, একজন মানসিক রোগে আক্রান্ত নারীর বিরুদ্ধে মব উসকে দেওয়া হচ্ছে এবং তার বাসায় হামলা চালানো হচ্ছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ইন্ধনে। এছাড়া, সোশ্যাল মিডিয়ায় টার্গেটেড অপপ্রচার চলছে বলে অভিযোগ করা হয়েছে।
মেহজাবিন জান্নাত অনন্যার চিকিৎসা সংক্রান্ত কিছু নথি পোস্টের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।






















