ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে সরকার, জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের যেকোনো জাতীয় দুর্যোগে চিকিৎসকরা সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিনি আরও বলেন, “আহতদের কারও আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সরকারের পক্ষ থেকে তার সব ধরনের ব্যবস্থা করা হবে।”

অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মানসিক দৃঢ়তা ও সাহস অনুপ্রেরণাদায়ক। চিকিৎসকদের অভিজ্ঞতা ভবিষ্যতে যেকোনো জাতীয় দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

২০২৫ সালের ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ৩৬ জন নিহত হন, যার মধ্যে ২৮ জন শিক্ষার্থী ছিলেন। আহতদের অনেকেই এখনো চিকিৎসাধীন রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

আপলোড সময় : ০৮:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬