ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত-শিবিরকে জালিম সংগঠন হিসেবে অভিহিত করলেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:৫৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ২০৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জালিম সংগঠন হিসেবে অভিহিত করেছেন।

রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে উল্লেখ করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করে জামায়াত-শিবির দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পেশিশক্তির মহড়া দিয়েছে। তিনি বলেন, অতীতে বিরোধী দলকে মজলুম ও বিনয়ী হিসেবে দেখা গেলেও বর্তমানে জামায়াত আওয়ামী লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে।

তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে জামায়াত ক্ষমতায় গেলে ভিন্নমতকে ন্যূনতম স্থান দেবে না। রাশেদ খাঁন জামায়াতের ভয়াবহতা সম্পর্কে দলের নেতাকর্মীদের সচেতন হওয়ার কথা উল্লেখ করে দেশজুড়ে প্রতিবাদের প্রশংসা করেন।

জামায়াত ও দলটির সেক্রেটারি জেনারেলের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদের পতনে জামায়াতের চেয়ে গণঅধিকার পরিষদের অবদান বেশি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামায়াত-শিবিরকে জালিম সংগঠন হিসেবে অভিহিত করলেন রাশেদ খাঁন

আপলোড সময় : ০৯:৫৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬