ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কার্টআপ কানেক্ট ২০২৬: কক্সবাজারে ই-কমার্স খাতে নতুন দিগন্ত

  • আপলোড সময় : ০১:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপ, যা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অংশ, গতকাল (২৬ জুন) রাতে কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে তাদের প্রথম পার্টনার সামিট ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ আয়োজন করেছে। এই আয়োজনে ৩৫০ জনেরও বেশি সেলার পার্টনার, ১৫০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড, ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং দেশের জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সাররা অংশ নেন।

সামিটে কার্টআপ তাদের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং দেশের ই-কমার্স খাতের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে। লজিস্টিকস নেটওয়ার্ক সম্প্রসারণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টির পরিকল্পনাও উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে ‘জুলাই জ্যাকপট’, ‘অক্টোবর অফার্স’, ‘বিগ ফ্রাইডে সেল’ ও ‘ইয়ার এন্ড সেল’ ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়।

সামিটের অন্যতম আকর্ষণ ছিল ‘কার্টআপ অ্যাওয়ার্ডস’, যেখানে ১৩টি ক্যাটাগরিতে বিভিন্ন পার্টনারকে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি ইউএস-বাংলা এয়ারলাইন্স ও কার্টআপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের সেলার ও পার্টনারদের আস্থা এবং সহযোগিতাই কার্টআপের অগ্রযাত্রার মূল শক্তি।’

কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ আরেফিন বলেন, ‘বিক্রেতাদের জন্য উন্নত প্রযুক্তি, শক্তিশালী লজিস্টিকস সেবা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’ সামিটটি দিনব্যাপী বিভিন্ন সেশন, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাইভ মিউজিক পারফরম্যান্স এবং গালা ডিনারের মাধ্যমে শেষ হয়। আয়োজকরা জানান, বাংলাদেশের ই-কমার্স খাতের টেকসই উন্নয়ন এবং স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কার্টআপ কানেক্ট ২০২৬: কক্সবাজারে ই-কমার্স খাতে নতুন দিগন্ত

আপলোড সময় : ০১:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬