শিরোনাম :
গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী
- আপলোড সময় : ১২:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২১৮ বার পড়া হয়েছে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, কলকারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে গ্যাস সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি রোববার (২৮ জুন) বিডা মিলনায়তনে আন্তর্জাতিক ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশে নতুন উদ্যোক্তা তৈরির হার খুবই কম ছিল। গ্যাসের অপ্রতুলতার কারণে শিল্পকারখানাগুলো তাদের পূর্ণ উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে পারেনি, যা আয় বৈষম্য বাড়িয়েছে।
বর্তমান সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের সম্প্রসারণে নানা উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বিসিক শিল্পনগরীর পাশাপাশি নতুন শিল্প পার্ক গড়ে তোলা হবে।
মন্ত্রী আরও জানান, দেশের অর্থনীতিতে এমএসএমই খাতের অবদান ৩৪ শতাংশ। এই খাত যত বেশি গতিশীল হবে, দেশের জিডিপি প্রবৃদ্ধিও তত বাড়বে।


























