ঢাকা ১২:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে, বন্যার শঙ্কা নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১১:০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমতে শুরু করেছে। জেলার সবকটি পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, পানির স্তর বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে, ফলে বন্যার কোনো আশঙ্কা নেই।

রোববার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দৈনিক পানির স্তর বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে উল্লেখ করা হয়েছে, সুনামগঞ্জ স্টেশনে পানির স্তর ৬.৯৮ মিটার রেকর্ড করা হয়েছে, যা বিপৎসীমার ০.৮২ মিটার নিচে। আগের দিন সন্ধ্যা ৬টায় এ স্তর ছিল ৭.০৪ মিটার।

লাউরেরগড় স্টেশনে পানির স্তর ৬.৬৩ মিটার, যা বিপৎসীমার ১.৪২ মিটার নিচে রয়েছে। ছাতক স্টেশনে পানির স্তর ৮.২৬ মিটার, যা বিপৎসীমার ০.৪৪ মিটার নিচে অবস্থান করছে। দিরাই স্টেশনে পানির স্তর অপরিবর্তিত থেকে ৬.০৭ মিটার রয়েছে, যা বিপৎসীমার ০.৪৮ মিটার নিচে।

জগন্নাথপুর ও সোলামানপুর স্টেশনের পানির স্তর যথাক্রমে ৬.৪৫ মিটার ও ৬.২৮ মিটার রেকর্ড করা হয়েছে, তবে এসব স্টেশনের জন্য কোনো বিপৎসীমা নির্ধারিত নেই।

সার্বিকভাবে জেলার নদ-নদীর পানির স্তর কমতে থাকায় হাওরাঞ্চলের বাসিন্দারা স্বস্তিতে রয়েছেন। তবে উজানে ভারী বৃষ্টিপাত হলে পরিস্থিতি পরিবর্তন হতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে, বন্যার শঙ্কা নেই

আপলোড সময় : ১১:০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬