ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনা, সম্ভাব্য উত্তরসূরির নাম নিয়ে জল্পনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৩:১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ২০৪ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। শারীরিক অসুস্থতাকে পদত্যাগের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে, যা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সরকার ও বিএনপির একাধিক সূত্রের দাবি, রাষ্ট্রপতিকে পদত্যাগের বিষয়ে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও আলোচনা চলছে। বুধবার রাতে একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা রয়েছে, তবে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হয়নি।

রাষ্ট্রপতি পদে কে আসতে পারেন, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে দায়িত্ব পালন করা একজন সচিবের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় এসেছে। এর আগে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আবদুল মঈন খানসহ কয়েকজনের নামও আলোচিত হয়েছিল।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে। নতুন রাষ্ট্রপতির মেয়াদকালে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।

এদিকে, খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতি পদে নিজের নাম আলোচনায় থাকার বিষয়ে তিনি অবগত নন। তিনি বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অনেকের নাম আলোচনায় আসতে পারে, সেটিই স্বাভাবিক।

বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের লেখেন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে যাচ্ছেন এবং নতুন রাষ্ট্রপতি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম রয়েছে। তবে, বঙ্গভবন কিংবা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনা, সম্ভাব্য উত্তরসূরির নাম নিয়ে জল্পনা

আপলোড সময় : ০৩:১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬