ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ক্রিকেট দল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৩:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

২০২৬ এশিয়ান গেমস ক্রিকেটের জন্য ড্র এবং সূচি চূড়ান্ত হয়েছে। জাপানে অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টে বাংলাদেশসহ চারটি শীর্ষ দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে।

পুরুষ বিভাগের শীর্ষ চার দল হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই চারটি দল গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউট পর্বে অংশগ্রহণ করবে।

পুরুষ টুর্নামেন্টে ৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে আফগানিস্তান, স্বাগতিক জাপান ও নেপাল। গ্রুপ বি-তে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান।

প্রথম পর্বের সিঙ্গেল রাউন্ড-রবিন লিগ ম্যাচ শেষে প্রতি গ্রুপ থেকে সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। এই প্রতিযোগিতা ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

নারী টি-টোয়েন্টি টুর্নামেন্ট ১৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে ৮টি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেমিফাইনালে ভারত-জাপান ম্যাচের বিজয়ী বাংলাদেশ-চীন ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ক্রিকেট দল

আপলোড সময় : ০৩:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬