শিরোনাম :
রায়পুরায় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার, দুই মাদকসেবীর কারাদণ্ড
সাদ্দাম উদ্দিন রাজ (জেলা প্রতিনিধি নরসিংদী)
- আপলোড সময় : ০২:৫৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরা উপজেলায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের চলমান অভিযানে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পান্থশালা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। এ সময় মাঝেরচরের এক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ (আট) মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে, একই দিনে উপজেলার শ্রীরামপুর এলাকায় পৃথক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল এক মাদকসেবীকে ১ (এক) মাসের কারাদণ্ড দেন।
অভিযানে রায়পুরা থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।























