ডেমরায় সাত বছরের শিশু ধর্ষণের মামলায় গ্রেফতার কেয়ারটেকার কারাগারে
- আপলোড সময় : ১০:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ২৬৬ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় রেহান (৭) নামে এক শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার মো. অহিদ (৫০) নামে একটি বাড়ির কেয়ারটেকারকে বুধবার বিকেলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দিবাগত রাতে ডেমরার মোগলনগর ৩২ পাটোয়ারী বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই বাড়ির কেয়ারটেকার এবং কুমিল্লার চান্দিনা থানার নবাবপুর কৈয়ারপাড় এলাকার মৃত আবিব উল্লাহর ছেলে। এ বিষয়ে ডেমরা থানায় মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার অহিদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগির মা।
বাদির বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক তদন্ত মোঃ মুরাদ হোসেন (পিপিএম) বলেন, ধর্ষণের শিকার রেহানের পরিবার মোগলনগর ৩২ নম্বর বাড়ির চতুর্থ তলার ভাড়াটিয়া। গত ১৬ এপ্রিল বিকাল ৬ টার দিকে ভুক্তভোগীর মা তার তিন বছরের ছোট মেয়েকে নিয়ে বাজার করতে যায়। এ সময় বাড়ির পাশের মাঠে খেলা করছিল রেহান। পরবর্তীতে রাত ৭ টার দিকে লম্পট অহিদ তার থাকার ঘরে নিয়ে যৌন কামনা চরিতার্থ করার জন্য ছেলেটির পায়ুপথে আঙ্গুল দেয়। ।
মুরাদ হোসেন আরো বলেন, পরবর্তীতে রাত সাড়ে ৭ টার দিকে বাজার থেকে ভুক্তভোগীর মা বাসায় ফিরে ছেলে ও মেয়েকে গোসল করানোর সময় দেখেন রেহানের পায়ুপথ ফুলা । এ সময় ব্যথায় কান্না করলে তার মায়ের জিজ্ঞাসাবাদে ছেলেটি সব খুলে বলে। আর এ বিষয়ে পরের দিন বাড়ির মালিকসহ সবাইকে জানানোর সিদ্ধান্ত নেয় বাদী। এদিকে গত ১৭ এপ্রিল রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ ছেলেটি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসার জন্য তাকে মাতুয়াইল মাতৃসদন মেডিকেলে নেওয়া হয়। এখান থেকে অক্সিজেন গ্রহণ করে ডাক্তারদের নির্দেশনা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এ সময় ছেলেটির অবস্থার অবনতি হলে তাকে সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।























