শিরোনাম :
“অদৃশ্য ক্ষত”
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ১১:১৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ২৭৫ বার পড়া হয়েছে
চলতে চলতে অনেক দূর এসেছি,
কিন্তু শান্তি কোথাও পাইনি,
মনে হয়, পথ হারাইনি…
হারিয়েছি শুধু নিজেকে।
পর মানুষ ব্যথা দিলে
সহজেই ভুলে থাকা যায়,
কিন্তু আপন মানুষ যখন
অবহেলায় ভেঙে দেয় ‘
সেই ব্যথা
নিঃশব্দে রক্ত ঝরায়।
চোখের জল একসময় ছিল,
আজ আর আসে না!
কারণ কান্নার থেকেও
ব্যথা বড় হয়ে গেছে।
মন এখন শুধু চায়,
সব ছেড়ে হারিয়ে যেতে,
একটা অচেনা ঠিকানায়,
যেখানে কেউ প্রশ্ন করবে না?
“কেন কষ্ট পাও?”
কি ছিল আমার দোষ!
এই প্রশ্নটা আজও বেঁচে আছে,
উত্তর নেই,
শুধু নীরবতা…
তাই প্রতিটি রাত শেষে
একটাই বিচার চাই!
সেই সৃষ্টিকর্তার কাছে,
যিনি জানেন
অদৃশ্য ক্ষতের গভীরতা কতটা…
লেখক: জাহেদুল ইসলাম (ওয়াজিদ)
























