ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

“এক নিঃশব্দ দেবদাস”

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ১০:৪৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / ২১৫ বার পড়া হয়েছে

ভালো তো বেসেছি আমি তোমাকে,
শুধুই তোমাকে…
একদিন নয়, দু’দিন নয়,
সতেরোটা বছরের প্রতিটা ভোর, প্রতিটা রাত, প্রতিটা নিঃশ্বাসে।

তুমি কি জানো?
এই বুকের ভেতর জমে আছে কত শত না বলা কথা,
কতবার ঠোঁট পর্যন্ত এসে থেমে গিয়েছে স্বীকারোক্তি,
ভয়ে, সংকোচে, আর হারিয়ে ফেলার আতঙ্কে।

তবুও কেনো দিলে না ধরা?
কেনো একবারও ফিরে তাকাওনি আমার দিকে?
কি এমন কমতি ছিল আমার ভালোবাসায়,
যেখানে ছিল না কোনো স্বার্থ, ছিল শুধু নিঃশর্ত তোমারই নাম?

মায়ার বাঁধনে জড়িয়ে আজও হাঁপিয়ে উঠি,
ছিঁড়ে ফেলতে চাই’ তবুও পারি না…
কারণ এই বন্ধন শুধু মায়া নয়,
এটা আমার বেঁচে থাকার শেষ অজুহাত।

দূর থেকে চুপিচুপি দেখেছি তোমায়,
দুটি চোখ ভরে, নিঃশব্দ ভালোবাসায়।
স্কুল ড্রেসে, কাঁধে ব্যাগ,
হেঁটে যেতে তুমি আলোর মতো,
আর আমি অন্ধকারে দাঁড়িয়ে’
তোমার গল্পের এক অদৃশ্য চরিত্র হয়ে।

সময় গড়িয়েছে, দিন পেরিয়েছে,
চোখের পলকে বদলে গেছে জীবন,
তবুও আমার ভালোবাসা
সেই প্রথম দিনের মতোই নিষ্পাপ, অটুট, অবিচল।

আজও ভালোবাসি তোমায়”
আগের চেয়েও দ্বিগুণ, গভীর আর অসহায় হয়ে।
তোমার না বলা একটুখানি অনুভূতির আশায়
এখনও বুকটা কাঁপে নিঃশব্দ ঝড়ের মতো।

তুমি বুঝলে না কখনো আমার মন,
পড়তে পারলে না আমার নীরব আর্তনাদ…
দিন শেষে দেখি’
তুমি অন্য কারো স্বপ্নে বেঁধে গেছো ঘর,
আর আমি…

আমি রয়ে গেছি এক অসমাপ্ত গল্প হয়ে,
নিজেরই ভালোবাসার কাছে পরাজিত হয়ে’
এক নিঃশব্দ দেবদাস,
যার ভালোবাসা আছে…
কিন্তু প্রিয় মানুষটা নেই।

লেখক: জাহেদুল ইসলাম (ওয়াজিদ)

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

“এক নিঃশব্দ দেবদাস”

আপলোড সময় : ১০:৪৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

ভালো তো বেসেছি আমি তোমাকে,
শুধুই তোমাকে…
একদিন নয়, দু’দিন নয়,
সতেরোটা বছরের প্রতিটা ভোর, প্রতিটা রাত, প্রতিটা নিঃশ্বাসে।

তুমি কি জানো?
এই বুকের ভেতর জমে আছে কত শত না বলা কথা,
কতবার ঠোঁট পর্যন্ত এসে থেমে গিয়েছে স্বীকারোক্তি,
ভয়ে, সংকোচে, আর হারিয়ে ফেলার আতঙ্কে।

তবুও কেনো দিলে না ধরা?
কেনো একবারও ফিরে তাকাওনি আমার দিকে?
কি এমন কমতি ছিল আমার ভালোবাসায়,
যেখানে ছিল না কোনো স্বার্থ, ছিল শুধু নিঃশর্ত তোমারই নাম?

মায়ার বাঁধনে জড়িয়ে আজও হাঁপিয়ে উঠি,
ছিঁড়ে ফেলতে চাই’ তবুও পারি না…
কারণ এই বন্ধন শুধু মায়া নয়,
এটা আমার বেঁচে থাকার শেষ অজুহাত।

দূর থেকে চুপিচুপি দেখেছি তোমায়,
দুটি চোখ ভরে, নিঃশব্দ ভালোবাসায়।
স্কুল ড্রেসে, কাঁধে ব্যাগ,
হেঁটে যেতে তুমি আলোর মতো,
আর আমি অন্ধকারে দাঁড়িয়ে’
তোমার গল্পের এক অদৃশ্য চরিত্র হয়ে।

সময় গড়িয়েছে, দিন পেরিয়েছে,
চোখের পলকে বদলে গেছে জীবন,
তবুও আমার ভালোবাসা
সেই প্রথম দিনের মতোই নিষ্পাপ, অটুট, অবিচল।

আজও ভালোবাসি তোমায়”
আগের চেয়েও দ্বিগুণ, গভীর আর অসহায় হয়ে।
তোমার না বলা একটুখানি অনুভূতির আশায়
এখনও বুকটা কাঁপে নিঃশব্দ ঝড়ের মতো।

তুমি বুঝলে না কখনো আমার মন,
পড়তে পারলে না আমার নীরব আর্তনাদ…
দিন শেষে দেখি’
তুমি অন্য কারো স্বপ্নে বেঁধে গেছো ঘর,
আর আমি…

আমি রয়ে গেছি এক অসমাপ্ত গল্প হয়ে,
নিজেরই ভালোবাসার কাছে পরাজিত হয়ে’
এক নিঃশব্দ দেবদাস,
যার ভালোবাসা আছে…
কিন্তু প্রিয় মানুষটা নেই।

লেখক: জাহেদুল ইসলাম (ওয়াজিদ)

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন