এলো খুশির ঈদ
- আপলোড সময় : ১১:১৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / ২৬৪ বার পড়া হয়েছে
৩০টি রোজা শেষে এলো খুশির ঈদ,
আনন্দে ভরে উঠুক সকল মুমিনের হৃদ।
ত্যাগ আর ধৈর্যের মাস পেরিয়ে আজ,
হাসির আলোয় ভরে উঠুক জীবনের সাজ।
ভোরের নরম আলোয় জাগে নতুন আশা,
পাখির ডাকে মিশে থাকে আনন্দের ভাষা।
কাঁধে কাঁধ রেখে সবাই চলি ঈদগাহের পথে,
একতার বন্ধনে মিলি আমরা ভালোবাসার রথে।
নামাজ শেষে কোলাকুলি, হৃদয়ে মিশে যায় প্রাণ,
“ঈদ মোবারক” ধ্বনিতে মুখরিত হয় চারিদিকের গান।
ভুলে যাই সব দুঃখ, অভিমান আর কষ্ট,
এই দিনে ভালোবাসাই হোক জীবনের শ্রেষ্ঠ।
বাড়ি ফিরে পরি সবাই নতুন জামা কাপড়,
শৈশবের সেই আনন্দ যেন ফিরে আসে আবার।
মায়ের হাতে মিষ্টিমুখ, ভালোবাসার ছোঁয়া,
সেই স্বাদে মিশে থাকে সুখের অনন্ত ছোঁয়া।
পরিবারের সবার কাছে শুরু করি সালাম দিয়ে,
বড়দের দোয়ায় জীবন হোক আলোয় ভরে নিলে।
ছোটদের হাসি, বড়দের মায়া,
এই মিলনেই লুকিয়ে থাকে জীবনের ছায়া।
মনের আনন্দে হাসিমুখে কাটে সারাটা দিন,
ঈদের খুশি ছড়িয়ে পড়ে প্রতিটি ঘর-বাড়ির তিন।
বন্ধুদের সাথে বের হই সবাই।
দাওয়াতের হাসি আর গল্পে ভরে যায় সময়টাই।
একসাথে বসে খাওয়া, স্মৃতির নতুন রং,
এই দিনটিই যেন জীবনের সবচেয়ে সুন্দর ঢং।
প্রতিটি ঘরে ঘরে থাকুক শান্তির আলো,
ভালোবাসা ছড়িয়ে পড়ুক—মুছে যাক সব কালো।
এই ঈদ হোক ক্ষমার, হোক নতুন শুরু,
ভাঙা হৃদয় জোড়া লাগুক ভালোবাসার সুরে ভরু।
সবার জীবনে আসুক সুখ, শান্তি আর নূর,
আল্লাহর রহমতে ভরে উঠুক দুনিয়া ভরপুর।
লেখক : জাহেদুল ইসলাম (ওয়াজিদ)


























