শিরোনাম :
ডেমরা গ্রেফতার জুট মিল শ্রমিক ইউনিয়ন নেতা কারাগারে
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ০৮:৩৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ২০৮ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় গ্রেফতার মোঃ ইসরাফিল নামে রাষ্ট্রায়ত্ত লতিফ বাওয়ানি জুট মিল শ্রমিক ইউনিয়নের নেতাকে বৃহস্পতিবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ওইদিন দুপুর ২ টার দিকে ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তিনি রাষ্ট্রায়ত্ত ওই জুট মিল শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডেমরার কামারগোপ এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, গত বছর ১৭ নভেম্বর ঢাকা-৫ আসনের সাবেক এমপি মশিউর রহমান মোল্লা সজলের ব্যানারে ডেমরা বড় ভাঙ্গা এলাকায় সরকার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মিছিল করেছিল। ওই ঘটনায় দায়ের ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।















