ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুলে ‘দ্য গ্র্যান্ড সায়েন্স এক্সপো’ অনুষ্ঠিত

সাদ্দাম উদ্দিন রাজ (জেলা প্রতিনিধি নরসিংদী)

  • আপলোড সময় : ০৯:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রসার ও উদ্ভাবনী চিন্তার বিকাশে নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল এন্ড হোমস্-এ অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বিজ্ঞান মেলা ‘দ্য গ্র্যান্ড সায়েন্স এক্সপো’।
শনিবার (২০ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিজ্ঞান মেলা বেলা ১১টা থেকে শুরু হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী, প্রযুক্তিনির্ভর ও বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে। শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুল্লাহ্-আল-ফারুক। তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং প্রযুক্তিগত দক্ষতার প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে সহায়ক হবে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়ে থাকে। বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুলে ‘দ্য গ্র্যান্ড সায়েন্স এক্সপো’ অনুষ্ঠিত

আপলোড সময় : ০৯:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬