ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক: অনুপস্থিতদের শোকজ

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০২:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১৫ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ (খিলগাঁও তিলপাপাড়া) এর আঞ্চলিক কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। আজ বুধবার সকাল ১০টায় তিনি এ পরিদর্শনে যান।

​পরিদর্শনের শুরুতেই আঞ্চলিক কার্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়, যাতে পরিদর্শন শুরু হওয়ার পর বিলম্বকারী কোনো কর্মকর্তা বা কর্মচারী ভেতরে প্রবেশ করতে না পারেন।

​পরিদর্শনকালে প্রশাসক প্রতিটি কক্ষ সরেজমিনে ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন। তিনি প্রতিটি শাখার হাজিরা খাতা পরীক্ষা করেন এবং অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিকভাবে হাজিরা খাতায় ‘অনুপস্থিত’ হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেন।

​অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি এবং পরবর্তীতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আসলামকে নির্দেশ প্রদান করেন।

​এছাড়া পরিদর্শনকালে তিনি নাগরিক সেবার মান বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। একই সাথে সংশ্লিষ্ট অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরেজমিনে মনিটরিং ও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার জন্য আঞ্চলিক কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক: অনুপস্থিতদের শোকজ

আপলোড সময় : ০২:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬