ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে ২০ লাখ টাকা চাঁদা দাবি, তিন দফা হামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৭:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

মোহাম্মদপুরের তারেক মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিতে তিন দফা হামলা ও গুলির ঘটনা ঘটেছে, যার ফলে কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

চাঁদার দাবিতে ফোনে হুমকি দিয়েছেন মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড কমিটির যুবদলের বিলুপ্ত হওয়া কমিটির নেতা ফারুক হোসেন ওরফে রিপন মাস্টার। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তারেক আজিজ জানান, গত ৩০ আগস্ট তৃতীয় দফায় চাপাতি নিয়ে হামলা ও গুলি চালানো হয়। হামলার সময় কর্মীরা প্রতিরোধ করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ঘটনার পর তারেক আজিজ মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। কর্মচারীরা জানান, তারা সন্ত্রাসীদের কারণে কাজ করতে পারছেন না এবং হামলার সময় আতঙ্কিত হয়ে পড়েন।

এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। ডিএমপি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অন্যদের নাম জানা গেলে তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।

ফারুক হোসেন রিপন বিষয়টি অস্বীকার করে বলেন, এটি একটি ভুল বোঝাবুঝি এবং এরকম ঘটনা সম্পূর্ণ মিথ্যা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোহাম্মদপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে ২০ লাখ টাকা চাঁদা দাবি, তিন দফা হামলা

আপলোড সময় : ০৭:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬