ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর সরকারের: ববি হাজ্জাজ

  • আপলোড সময় : ০২:১৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২১৮ বার পড়া হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করা হবে, যাতে শিক্ষার্থীরা কেবল ডিগ্রিধারী নয়, দক্ষ, নৈতিক ও কর্মসংস্থান-উপযোগী নাগরিক হিসেবে গড়ে ওঠে। রবিবার (২৮ জুন) রাজধানীর তেজগাঁও কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের গড় এইচএসসি শিক্ষার্থীর শিক্ষাগত দক্ষতা অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সমমানের। এই বাস্তবতা আমাদের জন্য উদ্বেগজনক।” প্রতিমন্ত্রী জানান, পরীক্ষায় পাস করানো নয়, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা অর্জন ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

ববি হাজ্জাজ বলেন, দীর্ঘদিনের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে বহু শিক্ষার্থী ডিগ্রি অর্জনের পরও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি সময়োপযোগী, ক্যারিয়ারভিত্তিক ও দক্ষতাকেন্দ্রিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

তিনি নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, উন্নত রাষ্ট্র গঠনে মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক তৈরি করা জরুরি। তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. মোখলেস উর রহমান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর সরকারের: ববি হাজ্জাজ

আপলোড সময় : ০২:১৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬