ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডেমরায় নির্মাণাধীন বিল্ডিংয়ে ক্রেনের তার ছিঁড়ে ৩ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:৫০:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • / ১২৭৪ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ৭ তলা ভবনের ছাদ ঢালাইয়ের সময় ঢালাই মিক্সার ওঠানোর কন্টেইনারসহ ক্রেন মেশিন পড়ে ৩ নির্মাণ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১ শ্রমিক আহত হয়েছেন।
২৪ জুন (শনিবার) দুপুর ২টার দিকে ডেমরার কোদালদোয়া নূর মসজিদ সংলগ্ন যৌথ মালিকানাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. মোস্তফা (৪২), মো.মিজান (৩২) ও মো. জাফর (৫০)। তবে কারও ঠিকানা এখনও জানা যায়নি। আহত শ্রমিককে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
এদিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ডেমরা থানার অপারেশন অফিসার সুব্রত কুমার পোদ্দার পুলিশের দায়িত্বরত টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুতের কাজ করছেন। তাছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর মিটফোর্ডের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার যৌথ মালিকানাধীন ওই ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল দ্রুত গতিতে। এ ঘটনায় হঠাৎ শ্রমিকদের অসাবধানতাবশত নিয়ন্ত্রণ হারিয়ে ৮ তলার নির্মাণাধীন ছাদে রাখা ক্রেন মেশিনটি ঢালাই মিক্সার ভরা অবস্থায় কন্টেইনার ছিড়ে ওই ৪ শ্রমিকের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
ভবনটি ১৪ জন মালিকানায় সমিতির মাধ্যমে করা হচ্ছে। এরা অনেকেই ব্যাংক কর্মকর্তা বলে জানা গেছে।
এ বিষয়ে, ওসি অপারেশনসুব্রত কুমার পেদ্দার বলেন, শ্রমিক মৃত্যুর ঘটনার পর ভবন কর্তৃপক্ষ পালিয়ে গেছে। আমরা খোঁজ করেও কাউকে পাচ্ছি না। তবে কর্মক্ষেত্রে তাদের গাফিলতিগুলো আমরা চিহ্নিত করছি। আর এ বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরায় নির্মাণাধীন বিল্ডিংয়ে ক্রেনের তার ছিঁড়ে ৩ শ্রমিকের মৃত্যু

আপলোড সময় : ০৮:৫০:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩