ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে তালবাহানা করলে বাংলার মাটিতে কারো জায়গা হবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৪:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ৩৮৮ বার পড়া হয়েছে

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, ড. মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। অথচ একজন শিশুতোষ মানসিকতার ব্যক্তি বলে বেড়াচ্ছে নির্বাচন হবে না। এটা দেশের জনগণকে অবজ্ঞা করা এবং অগণতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ। নির্বাচনে যদি কেউ বাধা সৃষ্টি করে এ দেশের মানুষ তার প্রতিবাদ করবে।

সোমবার (১৮ আগস্ট) সকালে মুন্সীগঞ্জের স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ আয়োজিত ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা নির্বাচন নিয়ে বারবার তালবাহানা করেছে বলেই তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখনো যদি কেউ নির্বাচন নিয়ে টালবাহানা করে তবে বাংলার মাটিতে তার অবস্থান থাকবে কিনা, আমি তা নিয়ে সন্দিহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা নাসরিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এডহক কমিটির অভিভাবক সদস্য মো. সোহেল লস্কর, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষা গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অভিভাবক সমাবেশে শতাধিক অভিভাবক অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্বাচন নিয়ে তালবাহানা করলে বাংলার মাটিতে কারো জায়গা হবে না

আপলোড সময় : ০৪:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫