ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ডের মৃত্যু: ডিপো ইনচার্জ গ্রেফতার

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৮:১৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ২৯৩ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরা থানাধীন দেইল্লায় বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে পড়ে এক সিকিউরিটি গার্ড নিহতের ঘটনায় ডিপোর ইনচার্জ ফসিয়ার রহমান (৬৪) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হলে বিকেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১৬ ডিসেম্বর সন্ধ্যা পৌনে সাতটার দিকে দেইল্লা এলাকায় অবস্থিত রাজধানী ও অছিম গাড়ির ডিপোতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে মো. রাকিব সরদার ডেমরা থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত ফসিয়ার রহমান নড়াইল জেলার লোহাগড়া থানার মাকরাইল গ্রামের মৃত মোকাদ্দেস শিকদারের ছেলে। তিনি বর্তমানে ডেমরার বামৈল এলাকায় বসবাস করতেন। মামলার অপর আসামি রাজধানী পরিবহনের বাসের হেলপার রানা (৩৮)।

নিহত ইদ্রিস সরদার (৬২) পিরোজপুর জেলার নাজিরপুর থানার সাকারিকাঠি গ্রামের বাসিন্দা। তিনি গত ৬–৭ মাস ধরে দেইল্লা সরদার রি-রোলিংয়ের পরিত্যক্ত মিল এলাকায় অবস্থিত রাজধানী ও অছিম গাড়ির ডিপোতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। ডিউটি শেষে তিনি ডিপোতেই রাত্রীযাপন করতেন।

জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় ইদ্রিস সরদার ডিপোর মেইন গেটের পেছনে দাঁড়িয়ে ডিউটি করছিলেন। এ সময় রাজধানী পরিবহনের একটি বাস (রেজিঃ ঢাকা মেট্রো ব-১১-৯১১২) ব্যাক গিয়ারে ডিপোতে প্রবেশ করানোর সময় লোহার গেটে ধাক্কা দেয়। এতে গেট ভেঙে তার ওপর পড়ে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্টাফ কোয়ার্টার হলি এইড হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে মো. রাকিব সরদার অভিযোগ করেন, বাসের হেলপার রানা বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়িটি চালাচ্ছিলেন। এছাড়া ডিপোর দায়িত্বপ্রাপ্ত ফসিয়ার রহমান দীর্ঘদিন ধরে লোহার গেটের প্রয়োজনীয় মেরামত ও ফিটিংস ঠিক না করায় দুর্ঘটনাটি ঘটে। আসামিদ্বয়ের অবহেলার কারণেই তার পিতার মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন (পিপিএম) বলেন, মামলার পরপরই ফসিয়ার রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, রক্ষণাবেক্ষণে গাফলতির কারণে ফসিয়ার রহমানকে আইনের আওতায় আনা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরায় বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ডের মৃত্যু: ডিপো ইনচার্জ গ্রেফতার

আপলোড সময় : ০৮:১৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫