ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরার ডগাইর এলাকায় শ্যালিকা ধর্ষণের দায়ে গ্রেফতার দুলাভাই কারাগারে

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৯:০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ২০৭ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় দূর সম্পর্কের শ্যালিকাকে ধর্ষণের দায়ে গ্রেফতার মো. জাহিদ হাসান (৪০) নামে লম্পটকে বৃহস্পতিবার বিকেলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দিবাগত রাতে তাকে ডগাইর কারিমিয়া মসজিদের পাশে জনৈক ফারুকের বাড়ির দ্বিতীয় তলা থেকে গ্রেফতার করা হয়। সে ওই বাড়ির ভাড়াটিয়া ও পাবনার ঈশ্বরদী থানার বয়রা সুলতানপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে। এদিকে বুধবার দিবাগত রাত ১ টার দিকে ভুক্তভোগী শ্যালিকা (২৭) ডেমরা থানায় জাহিদের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইন সহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এদিকে মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পরীক্ষার জন্য পাঠায়।

বাদীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, দূর সম্পর্কের শ্যালিকা বলে লম্পট ফারুক প্রায়ই মেয়েটির সঙ্গে মোবাইল ফোনে কথা বলতো। এক পর্যায়ে গত ৫ জানুয়ারি রাত ৯ টার দিকে পারিবারিক প্রয়োজনে মেয়েটি তার দুলাভাইয়ের বাসার সামনে যায়। এ সময় কৌশলে জাহিদ মেয়েটিকে নিয়ে ডগারের নতুনপাড়া বাঁশের ফুল সাতমিনার মসজিদের বিপরীতে সালামবাগস্থ আবুল কালাম এর বাড়ির নিচতলার ভাড়াটিয়া জনৈক বিপ্লবের শয়ণকক্ষে নিয়ে যায়। ওখানে জাহিদ মেয়েটিকে ধর্ষণ করে তার মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করে রাখে।

ওসি আরো বলেন, মেয়েটি তার ও তার পরিবারের মান সম্মানের বিষয় চিন্তা করে ধর্ষণের বিষয়টি গোপন রেখে ভুলে যেতে চেষ্টা করে। পরবর্তীতে গত ৮ মেয়ে রাত ১১ টার দিকে মেয়েটির হোয়াটসঅ্যাপে ওই লম্পট পূর্বের ধর্ষণের ভিডিও পাঠায় এবং অন্যত্র দেখা করতে বলে। আর ওই ভিডিও দিয়ে মেয়েটিকে হেনস্তা করতে থাকে লম্পট জাহিদ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরার ডগাইর এলাকায় শ্যালিকা ধর্ষণের দায়ে গ্রেফতার দুলাভাই কারাগারে

আপলোড সময় : ০৯:০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬