ডেমরায় গ্রেফতার ৩ পেশাদার মাদক চোরাকারবারি কারগারে
- আপলোড সময় : ০৬:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় র্যাব-১০ এর অভিযানে গ্রেফতার ৩ পেশাদার মাদক চোরাকারবারিকে রোববার বিকালে কারগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৫ এপ্রিল) সারুলিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে যার অনুমান মূল্য ৬ লক্ষ টাকা। একই সঙ্গে গাঁজা বহনকারী ১টি পিকআপ গাড়িও জব্দ করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার বাড্ডা এলাকার মো. আব্দুল লতিফ মৃধার ছেলে মো. সরোয়ার হোসেন (৪২), কুমিল্লার মেঘনা থানার গোবিন্দপুর গ্রামের মৃত সুন মিয়ার ছেলে রুবেল হোসেন (৩৮) ও ভোলার দক্ষিণ আইচা থানার মাঝের চর গ্রামের মৃত তোফাজ্জল সিকদারের ছেলে মো. ফরহাদ হোসেন (২৬)। তাদের রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে শনিবার দিনগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের্যাবের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন (পিপিএম) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, কুমিল্লা থেকে একটি মিনি পিকআপে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে ঢাকার দিকে আসছে। এই সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল শনিবার সকাল সোয়া ৯টা থেকে সারুলিয়া বাজার এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে একটি নীল রঙের পুরাতন মিনি পিকআপ গাড়িকে থামিয়ে ড্রাইভারসহ দুজন আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তারা কুমিল্লা থেকে গাঁজা এনে ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী সরোয়ার হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাড্ডা ও রামপুরা থানায় একাধিক মামলা রয়েছে। রুবেল হোসেনের বিরুদ্ধেও কুমিল্লার মেঘনা থানায় একটি সাম্প্রতিক মামলা রয়েছে।




















